হাজীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার পুরস্কার বিতরণ

হাসান মাহমুদ

হাজীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে মেলার সমাপনী দিন গতকাল মঙ্গলবার (২৭ মে) জনসচেতনতামূলক সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা ভূমি অফিসে আয়োজিত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। এসময় তিনি উপস্থিতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ভূমি সেবা উপলক্ষ্যে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন প্রকল্পের সহযোগিতায় গত ২৫ মে, রোববার এই মেলা শুরু হয়। মেলায় প্রায় কয়েক’শ সেবা গ্রহীতা ভূমি সেবা গ্রহণ করেছেন বলে জানা গেছে।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

Loading

শেয়ার করুন: