ঢাকায় তারুণ্য সমাবেশে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে হাজারো বিএনপি নেতা-কর্মীর যোগদান

স্টাফ রিপোর্টার ॥

ঢাকায় তারুণ্যের সমাবেশে যোগ দিলেন চাঁদপুরের হাজার হাজার নেতাকর্মী। চাঁদপুর থেকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর বহর নিয়ে যোগদান করেছেন ।

বুধবার (২৮ মে ) সকাল পৌনে নয়টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীদের নিয়ে টাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি ঈগল-৩ ও এমভি সোনার তরী- ১ রিজার্ভ করা এদুটি লঞ্চ।

চাঁদপুর জেলা হতে বিএনপির এই বিশাল নেতা কর্মীর বহরের সাথে আরও ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান,খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আ. কাদির বেপারি, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী,হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল আমিন আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাসুদ মাঝি,সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল আলম সূর্য,জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী,সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

বেলা বারোটায় চাঁদপুরের নেতাকর্মীদের বহন করা লঞ্চ দুটি ঢাকা সদর ঘাট গিয়ে পৌঁছায়। সেখান থেকে চাঁদপুর জেলার বিএনপির ব্যানার নিয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে হাজার হাজার নেতাকর্মী ঢাকার রাজপথে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্তে মিছিল করে নয়াপল্টনের সমাবেশে যোগদান করেন।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Loading

শেয়ার করুন: