মাসুদ রানা ॥
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ১০ জুলাই বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হয়েছে। অতীতে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার প্রত্যেক শিক্ষাবোর্ড থেকে আলাদাভাবে ফল প্রকাশ করা হয়েছে।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বেলা ২টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা বাংলাদেশে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।
চাঁদপুরে এবারও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আল-আমিন একাডেমি সেরা।
হাসান আলি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীঃ- ২৩৩ জন, এর মধ্যে অনুপস্থিতঃ- ০১, কৃতকার্য- ২৩০ জন, জিপিএ ফাইভঃ- ৯১জন, অকৃতকার্যঃ- ০২ জন, শতকরা পাশের হারঃ- ৯৯.১৪%
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থীঃ- ২৪১ জন, কৃতকার্যঃ- ২৩৪ জন, জিপিএ ফাইভঃ- ১১৭ জন, অকৃতকার্যঃ- ০৭ জন, শতকরা পাশের হারঃ- ৯৭.১০%
আল-আমিন একাডেমি মোট পরীক্ষার্থীঃ- ৭৮২ জন, কৃতকার্যঃ- ৬৯৯ জন, জিপিএ ফাইভঃ- ১০৫ জন, অকৃতকার্যঃ- ৮৩ জন শিক্ষার্থী, শতকরা পাশের হারঃ- ৮৯.৬২
এছাড়া চাঁদপুর জেলায় মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় ৯৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৬৪১ জন, জিপিএ ১৭ জন, শতকরা মোট পাশের হারঃ- ৬৬.২৯% এবং কারিগরী শিক্ষা বোর্ডের ভোকেশনালে মোট পরীক্ষার্থী ৫৫৬ জন, কৃতকার্য হয়েছে ২৩৩ জন, জিপিএঃ- ৬ জন, শতকরা মোট পাশের হার ৮৩.০৩%।
এবছর চাঁদপুর জেলায় মোট এস এস সি পরীক্ষার্থীর সংখ্যা ৫০৩৪ জন, মোট কৃতকার্য হয়েছেঃ- ৩১৪৬ জন, জিপিএ ফাইভঃ- ৩৫৮ জন, শতকরা মোট পাশের হারঃ- ৬২.৫০%।
![]()