মতলব উত্তরের তানভীর হুদার উঠান বৈঠক

 

ফারুক হোসেন ॥

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনার সরকার বিএনপিকে দ্বিখণ্ডিত করতে পারেনি। এখন যারা চক্রান্তে লিপ্ত, তাদের সাবধান হয়ে যাওয়া উচিত। বিএনপি ও গণতন্ত্রকে বিতর্কিত করার অপচেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে।

রবিবার বিকেলে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মধ্য মান্দারতলী গ্রামের ওয়াজউদ্দিন প্রধানের বাড়িতে বিএনপির কেন্দ্রঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তানভীর হুদা আরও বলেন, বিএনপি করেও কেউ যদি অপকর্মে জড়িয়ে পড়ে, তার দায় দল নেবে না। চাঁদাবাজ, ফ্যাসিস্টদের এ দলে জায়গা হবে না। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে সেটা আদর্শের ভিত্তিতে।

ফতেপুর পশ্চিমে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ মানুষ বদিউজ্জামান সজিবের যৌথ সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন মজুমদার, ফতেপুর পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল হক, জেলা মৎস জীবী দলের সহ সভাপতি শহিদউল্ল্যা মোল্লা।

 

Loading

শেয়ার করুন: