মতলব উত্তর প্রতিনিধি ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাতপুর কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চীফ প্রসিকিউটর বর্ডার গার্ড (এডিশনাল অ্যাটার্টি জেনারেল) আলহাজ্ব এড. মোঃ বোরহান উদ্দিনকে।
নতুন গভনিং কমিটির সভাপতি অ্যাডঃ বোরহান উদ্দিনকে ১৭ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সেলর এর অনুমতিক্রমে কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
![]()