সকলকে নিয়ে আগামিতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে: নাসীরুদ্দিন পাটোয়ারী

 

 

মহিউদ্দিন, শাহরাস্তি ॥

বাংলাদেশে আমরা যে তারুণ্যের শক্তি নতুন করে দাঁড়িয়েছি, ভবিষ্যতে তাদের জয়যাত্রা অব্যাহত থাকবে। আমরা মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছি, ইতিমধ্যে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় আমাদের ব্যানার ছেড়া হয়েছে, হামলা হয়েছে অনেক জায়গায় এখনো হামলা চলছে। আমরা থেমে যাইনি। আমাদের পদযাত্রা ৬৪ জেলাতেই শেষ করব ইনশাল্লাহ।

দেশ গড়তে জুলাই পদ যাত্রায় এনসিপির চাঁদপুর জেলায় পদযাত্রার শেষ ভাগে ২৩ জুলাই বুধবার বেলা ৩ টায় কুমিল্লা – চাঁদপুর আঞ্চলিক সড়কের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এরাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশে একটি গণজোয়ার শুরু হয়েছে। নারী সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ এবং হুজুররা ও আমাদের সাথে রয়েছেন। সকলকে নিয়ে আগামিতে এনসিপির নেতৃত্বে যে সরকার গঠন হবে। তখন জুলাই হত্যাকান্ডের বিচার করা হবে।

তিনি বলেন, শাহরাস্তি এবং হাজীগঞ্জের জন্য ইনশাআল্লাহ যেটুকু সম্ভব কাজ করে যাব ইতিমধ্যে মাদ্রাসা, রাস্তাসহ বেশ কয়েকটি কাজে হাত দিয়েছি। হাজীগঞ্জ – শাহরাস্তিকে মডেল দুটি উপজেলা হিসেবে আপনাদের উপহার দিব ইনশাআল্লাহ।

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেখ রহমত উল্লাহ ,আবদুল্লাহ, নুরুল আলম, তারেক আজিজ, আবু সুফিয়ান রেদওয়ান ,এমরান হোসেন ,হাসান মজুমদার প্রমুখ। পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন।

Loading

শেয়ার করুন: