নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দিগন্তের ১৯তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। শনিবার চাঁদপুর প্রেসক্লাবে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন , ডক্টর পেয়ার আহমেদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখে , জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন, পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব। অনুষ্ঠানে সভাপতিত্বে করেনচাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর সহকারি কমিশনার ( ভূমি) মোঃ আল ইমরান খান, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন,শাহাদাত হোসেন শান্ত সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, সাপ্তাহিক সকালের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন, চাঁদপুর সময় ভারপ্রাপ্ত সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মোঃ শোয়ায়েব, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এএসএম মিজানুর রহমান খান,হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন এর অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাকসুদুর রহমান, খেলাফত মজলিসের জেলা সভাপতি তোফায়েল আহমেদ, এনসিপি চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মাহবুব আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য ডক্টর পেয়ার আহমেদ পত্রিকার সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি আহ্বান জানান অন্যায়ের বিরুদ্ধে চাঁদপুর দিগন্ত ভূমিকা রেখে যাবে, পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতিতেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পেয়ার আহমেদ বলেন,সত্য ন্যায় ও কল্যাণের পক্ষে চাঁদপুর দিগন্ত ধারাবাহিকতা বজায় রাখবে সে বিশ্বাস রয়েছে। আমি অভিভূত আপনাদের শিরোনাম দেখে।ইতিমধ্যে পত্রিকাটির স্লোগান দেখেই বুঝা যায় তারা তা পারবে।”সত্য প্রকাশে অবিচল” এটি একটি আদর্শিক অঙ্গীকার।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, একজন শিক্ষক ও শিক্ষানুরাগী হিসেবে প্রত্যাশা করি, শিক্ষা গবেষণা নৈতিকতা ও প্রযুক্তি নির্ভর সংবাদ প্রকাশনায় চাঁদপুর দিগন্ত আরও এগিয়ে যাবে।
চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াস পাটোয়ারী এবং যুগ্ম সম্পাদক কে এম সালাহউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রতিনিধি গোলাম নবী খোকন, সহকারি সম্পাদক জামাল আহমেদ আখন্দ। বর্ষপূর্তি অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মোসাদ্দেক আল আকিব। ইসলামী সংগীত পরিষদ পরিচালনা পরিবেশন করেন শিল্পী আব্দুস সালাম।
![]()