খেলাফতে মজলিসের উদ্যোগে চাঁদপুরে গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালি 

স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট)  সকালে চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।
গণঅভ্যুত্থান দিবস ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি লিয়াকত হোসেন।
খেলাফতে মজলিস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত হোসেন বলেন,এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ধরে দেশকে দুঃশাসন, জুলুম ও ভোটহীনতার রাজত্বে নিমজ্জিত করে রেখেছিলেন। এদেশের ছাত্র জনতা এই জুলাই আন্দোলন এর মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার কে পতন করিয়েছেন। সরকার পতনের পর মানুষ যখন একটু স্বস্তি আশা করেছিল, তখনই আরেকটি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা গোষ্ঠী নতুন রূপে আবির্ভূত হয়েছে। তারাও আবার নতুন করে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা লুটপাটে নেমেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, শেখ হাসিনার মতো অন্যায়কারী, গণবিরোধী, ফ্যাসিস্ট আচরণ যদি কেউ নতুন পরিচয়ে চালাতে চায়, তাহলে তাদের বিরুদ্ধেও রাজপথে প্রতিবাদ গড়ে তোলা হবে। তাদেরও ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, খেলাফতে মজলিস বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা পালন করে আসছে। দলটি কখনো কোনো সরকারের পদলেহন করেনি, বরং সত্য ও ইনসাফের কথা বলেই রাজনীতি করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে যখন কেউ সাহস করে উচ্চকণ্ঠে কথা বলেনি, তখনও খেলাফতে মজলিস রাজপথে ছিল, এখনও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।
ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, খেলাফতে মজলিস শুধু রাজনৈতিক দল নয়, এটা একটি আদর্শিক সংগ্রাম, যা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামি সমাজব্যবস্থা কায়েমের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল বাকী ও আবুল বাসার, প্রচার সম্পাদক মাওলানা হালিম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক আবু হুরায়রা, শহর শাখার সহ-সভাপতি আব্দুর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ নেয়ামত হোসেনসহ প্রমুখ।
র‍্যালিতে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।

Loading

শেয়ার করুন: