হাজীগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

 

হাসান মাহমুদ ॥

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজীগঞ্জের শহীদ ও আহতদের মধ্যে ৭ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক এ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এসময় ইঞ্জি. মমিনুল হক আহত ও শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে দেশের সকল শহীদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সভাপতিতে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপনের সঞ্চালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ’সহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার দলের নেতাকর্মীরা হাজীগঞ্জ পৗরসভাধীন টোরাগড় গ্রামে আজাদ সরকারকে কুপিয়ে হত্যা করেন এবং পুলিশের গুলিতে কুমিল্লায় এ্যাড. আবুল কালাম আজাদ, রাজধানী ঢাকায় আব্দুল হান্নান ও রাসেল বকাউল নিহত এবং আন্দোলনে হাজীগঞ্জে অসংখ্য লোক আহত হন।

Loading

শেয়ার করুন: