বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য চাঁদপুরে ন্যায়কুঞ্জের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
 বিশ্রামের জন্য চাঁদপুরে “ন্যায়কুঞ্জের”  উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার ১৯ আগষ্ট ২০২৫ সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন চাঁদপুরের  সিনিয়র জেলা ও দায়রা জজ  বেগম সামচ্ছুন্নাহার।
এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ,  অতিরিক্ত জেলা ও দায়রা  জজ  (১) মুহাম্মদ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা  জজ ( ২) সৈয়দ তফাজ্জল হোসেন হীরু, সিনিয়র সহকারী জজ ইবরাহিম সরকার,  জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারি,  সাধারন সম্পাদক অ্যাড. জসিম মেহেদী,  জিপিভিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা সহ বিচারক আইনজীবীরা।
চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে “ন্যায়কুঞ্জের” উদ্বোধনের পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মান্নান।

Loading

শেয়ার করুন: