আরেফিন সুমন:
সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনসমুহের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন।
সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো: নজরুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন আমরা কিন্তু কাউকেই ছোট করতে চাই না। আপনারা, আমরা আমরা সবাই মিলেই কিন্তু সরকার। যেসব সংগঠনের সামর্থ্য বেশি তারা হয়তো একটু বেশি কাজ করেন অন্যরা হয়তো কম কাজ করেন। আমরা কাউকে কোনো কাজের ক্ষেত্রে ছোট করতে করি না। দেখুন একজন কে সাঁতার শিখালে সেটাও কিন্তু কাজ। আমি যদি একজন মানুষের দায়িত্ব নিই সেটাও একটা বড় দায়িত্ব। এভাবেই সমাজে পিছিয়ে পরা মানুষগুলো আশার আলো দেখতে পায়। একসময় যারা এসব সংগঠনে কাজ করতেন তারা প্রচারবিমুখ ছিলেন। নিরবে নিভৃতে কাজ করতেন। এখন তরুন প্রজন্ম অনেক বেশি প্রচারবান্ধব হয়ে উঠেছে। একজন ব্যক্তিকে শীত বস্ত্র বিতরণ করলে যতটা না কাজ তার চেয়ে হয়ে যায় প্রচার। একটা মানুষকে কাপড় দেয়ার জন্য এত প্রচার প্রয়োজন পরে না। আপনারা দয়া করে কাজের পরিধি বাড়ান। এই যে টাকা সরকার আপনাদের দিচ্ছে আপনাদের মধ্যে এমন অনেক সংগঠন আছে তারা টাকা উঠিয়ে নিজের কাজে খরচ করবে। এমন অনেক সংগঠন আছে তারা সবাই মিলে বসে, পরামর্শ করে টাকা খরচ করবে। আপনারা আশা করছি আপনারা দ্বিতীয় কাজটাই বেশি করবেন।
তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অনেকেই আছেন নিজের পকেটের টাকা খরচ করে। এর থেকে কোনো রিটার্ন আশা করে না। আপনারা সৎ থেকে কাজ করেন। আপনাদের অনুরোধ করবো আপনারা পরিবেশ নিয়ে কাজ করেন। আপনারা কেউ হয়তো দারিদ্র বিমোচনে, চিকিৎসা খাতে, কেউ কেউ প্রাকৃতিক দূর্যোগ মোকেবেলায় কাজ করেন। আপনাদের সবাইকে বলবো আপনারা পরিবেশের দিকে একটু তাকান। আমাদের পরিবেশ বিপর্যয়ের মুখে আছে। সবাই মিলে আমরা পরিবেশ নষ্ট করছি। যেখানে খাল থাকার কথা সেখানে খাল নেই। যত্রতত্র ময়লা আবর্জনা আমরা ফেলছি। যেখানে রাস্তা থাকার কথা সেখানে দখল হয়ে আছে। খামার, শীত বস্ত্র এসব থেকে বের হয়ে আসেন। আমরা সবাই মিলে সমাজটাকে বাঁচাই। আমাদের সমাজ রুগ্ন হয়ে আছে। স্বেচ্ছাসেবী সংগঠনের এদিকে নজর দিতে হবে। আমাদের জলাধারগুলো নি:শেষ হয়ে যাচ্ছে। আপনারা জলাধারের যত্ন নিতে পারেন। সেখানের কচুরিপানা অথবা খাল খনন করে গভীরতা বাড়ান। আপনারা উদ্যেগ নিলে সবই সম্ভব। শহরে কিংবা শহরের বাইরের ড্রেনগুলো পরিষ্কার করেন। আপনারা দেখবেন জলাবদ্ধতা বা রোগের বিস্তার কমে যাবে।
তিনি আরও বলেন, এই যে এসব বিষয় নিয়ে আপনারা বেশি বেশি ক্যাম্পেইন করতে পারেন। আপনাদের মানুষকে কাপড় দেওয়ার দরকার নাই। এখন মানুষের অবস্থা অনেক ভালো। আপনারা মাদক নিয়ে কাজ করেন। মাদক ব্যবসায়ী থেকে শুরু করে মাদকসেবীদের সামাজিকভাবে বয়কট করেন। প্রশাসনে চাপ সৃষ্টি করেন। রাজনৈতিক মহলে চাপ দেন। টেকসই উন্নয়নে সরকারের সহযোগী হউন। এ ধরনের স্বেচ্ছাসেবী কাজ করার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি।
অনুষ্ঠানে স্কয়ার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, চাঁদপুর সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নবরুপ মানব উন্নয়ন সংস্থা, শিশু থিয়েটার, জীবনদীপ, ক্সাঁদপুর কমিউনিটি ডেভেলপমেন্ট, হেলথ এডুকেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, যুব ও সমাজ কল্যাণ সংস্থা, পাঠাগার, সেবা উন্নয়ন সংস্থাসহ মোট ৩৬ টি সংগঠনকে মোট প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
![]()