আজকের পর  অন্যায় কাজকে ছাড় দেওয়া হবে না :ইঞ্জি. মমিনুল হক

 

 

হাসান মাহমুদ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে স্মরণকালের বৃহত্তর র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালীর নেতৃত্বে দেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর- ৫ আসনে (হাজীগঞ্জ-শাহরাস্তি) বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

এদিন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠ থেকে এ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজারস্থ চৌরাস্তা এলাকায় পথসভায় এসে শেষ হয়।

ইঞ্জি. মমিনুল হক বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে কিছু নেতাকর্মী অন্যায় কাজের সাথে জড়িত থাকতে পারে। তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যারা দল করে জীবিকা নির্বাহ করতে চান, তারা রাজনীতি ছেড়ে দেন। আজকের পর থেকে কোন ধরনের অন্যায় কাজকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, পরাজীত ও পতিত সরকারে নেত্রী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। অথচ তিনিই তা বাদ দিয়েছেন। তাদের মুখে গনতন্ত্রের কথা মানায় না। বিগত দিনে তারা মানুষের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন।

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ সরকার) হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলে পাঠিয়েছে। শারীরিক-মানসিক নির্যাতন এবং গুম-খুনের রাজত্ব কায়েম করেছে। এর ফল হিসেবে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।

তিনি বলেন, আগামি দিনে বিএনপি ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবে। হয়রানিমূলক মামলা দিয়ে ভিন্ন মতালম্বীদের ঘায়েল করা হবে না। কারো প্রতি বৈষম্য হবে না। তবে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। কারণ, বিএনপি সবসময় গণতান্ত্রিক ও সাংবিধানিক নিয়মে বিশ্বাস করে।

ইঞ্জি. মমিনুল হক বলেন, বিএনপি নানা ষড়যন্ত্র মোকাবেলা করে টিকে আছে। যার ফলে বিএনপি জনগণের অনুভূতি নিয়ে সবসময় কাজ করে। তাই, আগামির নতুন বাংলাদেশ পরিচালনায় বাংলার জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তারেক রহমানের আহবানে তরুণ প্রজন্ম ধানের শীষকে ভোট দিবে।

এসময় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আজকের (শুক্রবার) এ বিশাল মিছিল চলাকালে যানবাহন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে, তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আগামি দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থেকে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করছি।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে পাঠ করেন, ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সভাপতি হাফেজ জসিম উদ্দিন।

এসময় কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সদস্য অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, শরীফ আহমেদ, পৌর বিএনিপর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্ট, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসাইন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, পৌর সাধারণ সম্পাদক খোরশেদ আলম সর্দার উপস্থিত ছিলেন।

এছাড়াও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মৎস্যজীব দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: