নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, সাক্ষরতার হার বাড়ানোর জন্যে অনেকগুলো প্রোগ্রাম পরিচালিত হয়েছে সারা বিশ্বে। ১৯৭২ সালে ১৬%, ১৯৯১ সালে ৩৫%, এবং বর্তমানে ৭৮%। এখনো দেশে প্রায় ২৩% মানুষ লিখতে পড়তে জানে না। একবিংশ শতাব্দীতে এসে শুধু সাক্ষর দিতে পারে বলে খুশি হতে পারি না।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৮%। কেন আমরা শতভাগ অর্জন করতে পারছি না। যদি প্রাথমিক বিদ্যালযের শিক্ষকরা নিজের এরিয়াতে পড়াশোনার যোগ্য শিশুদের পড়াশোনার জন্যে বিদ্যালয়ে নিয়ে আসে তাহলে আগামী ১০বছর পর এধরণের অনুষ্ঠান করার হয়তো দরকারই পরবে না। আসলে আমরা ভালো কাজ করছি না, এটাই হচ্ছে বাস্তবতা। শুধুমাত্র অনুষ্ঠান না করে আমরা আমাদের কাজটা সঠিকভাবে করা উচিত।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন।
গুয়াখোলা সপ্রাবি এর সহকারি শিক্ষক শাহানারা বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারি পরিচালক (অতি: দায়িত্ব) মুহাম্মদ মোসাদ্দেক হোসেন।
![]()