নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরে কবর দেয়ার সময় জীবিত উদ্ধার হওয়া নবজাতকের ঘটনায় জড়িত শহরের ইউনাইটেড হাসপাতালটি সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ । শনিবার দুপুরে আদালতের পরামর্শে সিভিল সার্জনের নির্দেশক্রমে হাসপাতালটি সিলগালা করেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সল।
এরআগে গেল সিসি ফুটেজ দেখে হাসপালের ওয়ার্ড বয় ফারুক গাজীকে গ্রেফতার করে গোয়েন্দ পুলিশ। তাকে জিজ্ঞেসাবাদে বেরিয়ে আসে ইউনাইটেড হাসপাতালে নবজাতকের পরিচয় ও ঘটনার সাথে জড়িতদের তথ্য-উপাত্ত। তারই সূত্র ধরে হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সল জানান চাঁদপুর সদর মডেল থানায় মামলা হলে এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে কিশোরীর মাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। অবৈধ গর্বপাতঘটনাো, নীয়মনীতি না মেনো হাসপাতাল পরিচালনার দায়ে হাসপাতাল সীলালা করা হয়েছে৷ স্বাস্থ্য খাতে নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় কবরস্থানের খোদক শাহাজাহান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দুটো মামলা করা হয়।
১৪ সেপ্টেম্বর সকালে শহরের পৌর কবরস্থানে জীবিত নবজাতককে মৃত বলে দাফন করতে দেয়া হলে দেখা যায় জীবিত। পরে জীবিত নবজাতককে উদ্ধার করে গণমাধ্যম কর্মীরা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়। আট ঘন্টা চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান ওই নবজাতক।
![]()