চাঁদপুরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে: জেলা প্রশাসক

 

 

আরেফিন সুমন ॥

পর্যটন একটি শিল্প। চাঁদপুরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। চারদিকে নদী বেষ্টিত এই এলাকায় অনেক সুন্দর জায়গা রয়েছে। এখন শুধু পরিবর্তন করে একটি পরিবেশে রুপান্তরিত করতে পারলেই চাঁদপুর একটি নদী মাতৃক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে মনে করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। টেকশই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, একাধারে নদীকে কেন্দ্র করে সৌন্দর্য বর্ধনে কাজ করলে এই চাঁদপুরের জন্য মূল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে অর্থাৎ মূল গন্তব্য থাকবে নদী কেন্দ্রীক। আপনারা যদি আপনাদের এই অঞ্চলকে টুরিস্ট বান্ধব এবং বেকারত্ব দূর করতে চান আপনাদেরকে পর্যটন খাতে এগিয়ে আসতে হব।

তিমি আরও বলেন, বেসরকারি উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। আপনাদের বিনিয়গ করতে হবে। তাহলেই পরিবেশ পর্যটনের জন্য তৈরি হবে এবং আমরা আপনাদের কাছ থেকে এই ধরনের সহযোগিতা চাই। আশাকরি আপনারা এগিয়ে এসে হাল ধরবেন বলে আমরা বিশ্বাস করি।

তিনি চাঁদপুর জেলার ইতিহাস এবং ট্যুরিমকে সামঞ্জস্য করে এগিয়ে চলার প্রসঙ্গে বলেন, চাঁদপুর জেলার একটা সুন্দর একটি ইতিহাস আছে। এটাকে কাজে লাগিয়ে আপনারা আপার সম্ভাবনাময় একটি ট্যুরিজম এখানে গড়ে নিতে পারেন। বিশেষ করে রিভার ট্যুরিজম চাঁদপুরে নেই। তাই এই ধরনের রিভার ট্যুরিজম করা যেতে পারে। চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য ঘিরেও ব্যাপক সম্ভাবনা রয়েছে। ঐতিহ্যবাহী বিষয়গুলো নিয়েও উন্নয়ন করা যায়।

আরো বক্তব্য রাখেন, চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবির,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা এনসিপি আহ্বায়ক মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী, সময় টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল আহমেদ, বিভিন্ন দপ্তর প্রধানগণ, উদ্যোক্তা, স্কাউটস সদস্য এবং সাধারন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন এনডিসি মোঃ আনিসুর রহমান।

আলোচনা সভার আগে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পূণরায় সেটি কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

 

Loading

শেয়ার করুন: