চাঁদপুরের পাচঁ আসনে ধানের শীষ পেলেন যারা

 

নিজস্ব প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। ওই তালিকায় চাঁদপুরের পাচঁটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

পাঁচটি আসনে ঘোষিত প্রার্থীরা হলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে আ ন ম এহসানুল হক মিলন , চাঁদপুর-২ (মতলব উত্তর -দক্ষিণ) আসনে ড. মুহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর- ৩ (সদর ও হাইমচর) আসনে শেখ ফরিদ আহমেদ মানিক , চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনে লায়ন হারুন অর রশিদ , চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ইঞ্জি: মমিনুল হক।

এই মনোনয়নের মাধমে প্রার্থীদের সংশ্লিষ্ট সমর্থকরা মনে করেন এটা তাদের প্রাথমিক বিজয় হয়েছে। দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম হয়েছে।

চাঁদপুর জেলা যুব দলের সাংগনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বলেন, জেলায় মধ্যে চাঁদপুর -৩ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । এ আসনের মানুষ অত্যন্ত ভাগ্যবান । তারা তাদের প্রত্যাশিত প্রার্থী পেয়েছে। চাঁদপুরবাসির পক্ষে থেকে বেগম জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি কৃজ্ঞতা জ্ঞাপন করছি।

মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় চাঁদপুর- ৩ (সদর ও হাইমচর) আসনে ধানের শীষের প্রার্থীর শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি প্রথমে মহান আল্লাহর কাছে এবং পরে দলের চেয়ারপারসন বেগম জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের সকলের প্রতি কৃজ্ঞতা জ্ঞাপন করছি। প্রতি কৃজ্ঞতা জ্ঞাপন করছি চাঁদপুর- ৩ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ জনগণের কাছে। তাদের আন্তরিকতা , অনুপ্রেরণা এবং উৎসাহে আমাকে দল মনোনয়ন দিয়েছে।

 

Loading

শেয়ার করুন: