নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের ডাকাত দলের ৫ জন সদস্যকে অস্ত্র ও নগদ অর্থসহ আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১১ নভেম্বর ) সকাল ১০ টায় মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান,ওই এলাকায় লঞ্চঘাটে সংলগ্ন মেঘনা নদীতে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত নৌযান সমূহ হতে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ নানাধরণের অপকর্ম করে আসছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাল্কহেড এ ডাকাতির সময় ১ টি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ,২ টি ওয়াকি টকি, ৫ টি মোবাইল, ১ টি স্পিড বোট ও নগদ ৮৩ হাজার টাকাসহ কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
![]()