নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর -২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড.জালাল আহমেদের মোবাইল নাম্বার হ্যাক করে নানা অপপ্রচারের অভিযোগ পাওয়া উঠেছে । এ বিষয়ে তিনি মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়েরী করেছেন।
সোমবার বিকেল ৪টায় মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও নিজ বাসভবনে এ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে আমার একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল। এদের কেউ আমাকে সামাজিক ভাবে হেয় করার জন্যে এমনটি করেছে কী না, তা আমার জানা নাই। আমি মনে করি সমাজের দুষ্ট চক্রের লোকজন এমন কাজ করতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বর্তমান যুগে তথ্য প্রযুক্তি অনেক এডভান্স। অর্থাৎ এখন আমরা এডভান্স টেকনোলজির (এআই) যুগে আছি। হ্যাকাররা আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে মর্যাদা হানী হরতে পারে। তাই বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী এবং সাধারণ জনগণকে অবগত করছি। আমার বিশ্বাস, প্রসাশন এব্যপারে দ্রুত পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য ড. জালাল আহমেদ একজন সিআইপি।তিনি চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা এবং চাঁদপুর -২ নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী।
![]()