এনসিপি চাঁদপুর পৌর কমিটির পরিচিতি সভা

 

প্রেস বিজ্ঞপ্তি :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চাঁদপুর পৌর কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা আজ সোমবার সন্ধ্যায় স্থানীয় মিলনায়তনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে পরিচিতি, সাংগঠনিক আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের উদ্দেশ্যে এই সভাটি আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র চাঁদপুর জেলার প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলম। তিনি তাঁর বক্তব্যে নতুন কমিটির সদস্যদের স্বাগত জানান এবং দলীয় আদর্শ ও জনসেবার প্রতি গুরুত্বারোপ করেন এবং বলেন, চাঁদপুর পৌর কমিটি এনসিপি’র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। আমি আশা করি, এই কমিটির সকল সদস্য তাদের সততা ও নিষ্ঠার সাথে দলীয় কার্যক্রমকে আরও বেগবান ও জনগণের আস্থা অর্জন করবেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র চাঁদপুর পৌর কমিটির আহ্বায়ক হাজী শাহ আলম মিজি।

অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র চাঁদপুর পৌর কমিটির সদস্য সচিব মশিউর রহমান খোকন।

সভাপতির বক্তব্যে সভাপতি পৌর এলাকার সকল স্তরের মানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে চাঁদপুর পৌরসভায় একটি স্বচ্ছ, জনমুখী এবং শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করব। আমাদের লক্ষ্য হবে তৃণমূল পর্যায়ে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা।

সভার শেষ পর্যায়ে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, নবগঠিত কমিটি অবিলম্বে তাদের সাংগঠনিক কর্মসূচি শুরু করবে এবং আগামী দিনগুলোতে একাধিক জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করবে।

সভায় কমিটির সকল সদস্য এবং জেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: