বিদায়ী পুলিশ সুপারকে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা

স্টাফ রিপোটার :

চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মুহাম্মদ  আব্দুর রকিব পিপিএমের বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার ২৭ ননভেম্বর  ২০২৫ সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে  তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিদায়ী  পুলিশ সুপার  তার বক্তব্য বলেন,  এই জেলার সকলে অনেক আন্তরিক ছিল। কাজকর্মে সকলেরই সহযোগিতা পেয়েছি।  আইনজীবীরা তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভালোই সেবা দিয়ে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারন সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান, কোট ইন্সপেক্টর
শহীদ উল্লা পিপিএম সহ আইনজীবীরা।

Loading

শেয়ার করুন: