শাহরাস্তিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

মো.মহিউদ্দিন:
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সংকটাপন্ন অবস্থার উন্নতি,পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া – মাহফিলের আয়োজন করেছে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (২ নভেম্বর) বাদ আসর উপজেলার কেন্দ্রীয়  শাহ সাহেব জামে মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে  বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের কীর্তি উল্লেখ করে নেতারা বলেন তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতি সুসংহতকরণ,সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন ও গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করা সহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনন্য,সংগ্রামী অভিজ্ঞ ও জনপ্রিয় এক মহীয়সী নারী। দেশ- নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। দেশের প্রয়োজনে আমরা তাঁর শারীরিক অবস্থার উন্নতি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করি। দেশের সকল ধর্ম,বর্ণ, বয়স ও শ্রেনীপেশার আপামর জনতা তাঁর সুস্থতা কামনায় প্রাণ ভরে দোয়া করছেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদীন শাহ সাহেব জামে মসজিদের ইমাম হাফেজ মহসিন। বেগম জিয়ার আরোগ্য কামনায় অনুষ্ঠানে আসা হাজার হাজার নেতাকর্মীরা কান্না জড়িত কন্ঠের আমিন আমিন ধ্বনিতে মুখরিত করে তোলে।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি,উপজেলা ছাত্র দলের আহবায়ক ইনঞ্জিনিয়ার এ বি এম পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  আজগর হোসেন মিয়াজী,পৌর ছাত্র দলের সদস্য সচিব সোলেমান সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল অংঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: