বিশেষ প্রতিনিধি
বন্দর নগর চাঁদপুরের ব্যবসায়ীদের সমস্যা নিরসন এবং ব্যবসা বান্ধবপরিবেশ গড়ার লক্ষ্যে এফবিসিসিআইয়ের মেম্বার ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের ৫৫ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় মানিক বলেন, চাঁদপুরকে সুন্দরভাবে বিনির্মাণ করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেন, তাহলে চাঁদপুরের উন্নয়নে আমরা একসাথে কাজ করব।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে ৩ বছরের মধ্যে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস করার ব্যাবস্থা করবো। সরকারের কোন টাকা অপচয় হতে দেবো না। আমরা সবাই মিলে চাঁদপুরের জন্যে কাজ করবো। ব্যবসায়ীরা নিশ্চিতে থাকবেন। আমি আপনাদেরকে পাহারা দেবো। নদী ভাঙন রোধে স্থায়ী ব্যাবস্থা করবো। মাদক নির্মুল করবো। আপনারা চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আকার আরও বড় করেন। তাহলে ব্যাবসা এবং ব্যাবসায়ীদের নিরাপত্তা বারবে। সবশেষ তিনি সবার কাছে ভোট প্রার্থনা করেন।
চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্লাহ সেলিম, তমাল কুমার ঘোষ এবং ফারুক মৃধা।
চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ এবং শরীফ মো: আশ্রাফুল হকের পরিচালনায় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন. রড সিমেন্ট ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুল আজিজ মিয়াজি, মৎস্য বনিক সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক,ল্যান্ড ডেভলাপার মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,জুয়েলারি ব্যাসায়ী সমিতির সভাপতি মোস্তফা ফুলমিয়া, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম মোরশেদ সেলিম, বরফ কল মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শাকিল, হোটেল ব্যাসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহেদুল হক মোরশেদ, বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক বি.এম হারুনুর রশিদ, হাসপাতাল ও ডায়াগনস্টিক সমিতির সাধারণ সম্পাদক জি এম শাহীন, পরিবেশক ব্যাবসায়ী সমিতির সভাপতি কামরুল জগলু, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মাসুদ আখন্দ, বস্র ব্যাবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিমন, মীর শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী সমিতি সভাপতি আনোয়ার হোসেন বাবুল,হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মহসিন মিয়া, বাবুরহাট বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন খান, ঔষধ ব্যবসায়িক মালিক সমিতির সহ-সভাপতি মনির হোসেন গাজী, পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, মিজানুর রহমান চৌধুরীর পর শহরের বুকে একমাত্র কৃতি সন্তান শেখ ফরিদ আহমেদ মানিক। শেখ ফরিদ আহমেদ মানিক এক ও অদ্বিতীয়। তারই প্রমান হচ্ছে আজকে চাঁদপুরের ৫৫টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা। যা চাঁদপুরে এই প্রথম এত বড় পরিসরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে। দল ছাড়াও শেখ ফরিদ আহমেদ মানিক একজন ব্যবসায়ী, তিনি আমাদের প্রার্থী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর হকার্স মার্কেট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন পুরান বাজার ব্যবসায়ী নেপাল চন্দ্র সাহা।
![]()