মাসুদ রানা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে ৪৬ জন প্রার্থীর মধ্যে ১৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল দশটা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রার্থীদের এই যাচাই-বাছাই কার্যক্রম।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দলের প্রার্থীদের উপস্থিতিতে শুরুতে যাচাই-বাছাই করা হয়।
এর মধ্যে চাঁদপুর ১ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয় তারা হলেন, গণফোরাম- মো.আজাদ হোসেন, জাতীয় পার্টি – হাবিব খান ও গণ অধিকার পরিষদ প্রার্থী মো. এনায়েত হোসেন। তাদের প্রত্যেকের দাখিলকৃত হলফ নামায় স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
চাঁদপুর -২ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল ও একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বাতিল ঘোষণা করা হয় বাংলাদেশ লেবার পার্টি- নাসিমা নাজনীন সরকার, স্বতন্ত্র প্রার্থী- তানভীর হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশ- মানসুর, বাংলাদেশ জামাতে ইসলামী- মোহাম্মদ আব্দুল মবিন, আমার বাংলাদেশ পার্টি – রাশিদা আক্তার। মনোনয়নপত্র প্রত্যাহার করেন স্বতন্ত্র প্রার্থী- মো.আব্দুস শুক্কুর পাটোয়ারী।
চাঁদপুর ৩ আসনে ৯জন প্রার্থীর মধ্যে গণফোরাম প্রার্থী সেলিম আকবরের হলফনামায় সাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
চাঁদপুর -৪ আসনে ১০ জনের মধ্যে চারজনের মনোনীত বাতিল করা হয় এরা হলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট- মো.আব্দুল মালেক, (ঋণ খেলাপি),স্বতন্ত্র প্রার্থী- মো.আব্বাস উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী- জাকির হোসেন ১ শতাংশ ভোটার সমর্থন পত্র জমা না দেওয়া এবং একই কারণে – মোজাম্মেল হোসেনের মনোনীত বাতিল করা হয় ।
চাঁদপুর -৫ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী- মো. জাকির হোসেন প্রধানিয়া -১ শতাংশ ভোটার সমর্থন না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।
![]()