মো.মহিউদ্দিন :
গণতান্ত্রিক সংগ্রামের আপোষহীন নেত্রী “মাদার অব ডেমোক্রেসি” সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে চাঁদপুর – ৫ ( শাহরাস্তি – হাজীগঞ্জ) জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছে সর্বস্তরের বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ফেরুয়া এলাকায় জামিয়া ইসলামিয়া শামসুল উলুম ফেরুয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবদুল মান্নান পাটোয়ারীর আয়োজনে গণতান্ত্রিক সংগ্রামের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর – ৫ ( শাহরাস্তি – হাজীগঞ্জ) নির্বাচনি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এ-সময় আবদুল মান্নান পাটোয়ারীর মধ্যস্থতায় একটি আরও একটি সভা অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক ও দ্বিধা বিভক্ত নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন এবং আবেগঘন পরিবেশে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় দলীয় প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিম টিটু,শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো.মোস্তফা কামাল।
এছাড়াও মাওলানা নজরুল ইসলাম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারী, আবুল বাসার, হাবিবুর রহমান পাটোয়ারী, খালেদ মিঠু, আলী আজগর মিয়াজী, সাইফুল করিম মিনার, কাজী জাহাঙ্গীর আলম একে অপরের সাথে কুশল বিনিময় করেন। বিএনপির দ্বিধা বিভক্তি নিরসনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিমুল্লাহ সেলিম।
বিএনপির গ্রুপিং নিরসনের সংবাদে মূহুর্তেই উপজেলা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করেছে।
ইতিমধ্যে (শাহরাস্তি – হাজীগঞ্জ) নির্বাচনি আসনে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক গ্রুপিংয়ের অবসানের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে।
![]()