মতলবে যাত্রীবাহী বাস উল্টে খালে, আহত-১৭

মতলব প্রতিনিধি :

চাঁদপুরের মতলব-পেন্নাই সড়কের নাগদা এলাকায় জৈনপুর পরিবহন একটি নামের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছে।সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে পেন্নাই সড়কের পশ্চিম নাগদা ব্রীজের নিকট দূর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার মধ্যে নাগদা গ্রামের রাকিব (২৫),নওগাঁও গ্রামের রুবি বেগম(৪৯),ফরিদগঞ্জ উপজেলার মোস্তফা কামাল(৬৫) ও লাভলু(৪৫),হাইমচর উপজেলার ইয়াসমিন আক্তার (২৪) ও তার ছেলে বায়েজিদ (৩), চাঁদপুর সদর উপজেলার সফিকর রহমান (৪০) মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেয়ার পর তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া স্থানীয় বিভিন্ন ক্লিনিকে আরো ৮ থেকে ১০ জন চিকিৎসা সেবা নিয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ৩০-৩৫ জন যাত্রী নিয়ে চাঁদপুর শহরের বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে জৈনপুরী পরিবহনের একটি বাস। একটি ব্রীজে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে যায়। পরে আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়।
মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে আসায় ৬ জনকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। তবে খালে পানি না থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি। তবে চালক ও বাসের হেলপার পলাতক। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

Loading

শেয়ার করুন: