নিজস্ব প্রতিনিধি:
সর্বজনের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ,চাঁদপুর সেন্টাল রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার দেশের চাঁদপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিলনের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান। বুধবার (৪ ফেব্রুয়ারি ) রাতে চাঁদপুর সদর উপজেলায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এর আগে আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান এদিন দুপুর সাড়ে ১২ বারোটায় বার্ধক্য জনিত কারণে চাঁদুরে মেয়ের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি দুই ছেলে পাঁচ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরে মরহুমের নামাজে জানাজা তাঁর গ্রামের বাড়ী চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকায় পাটওয়ারী বাড়ী মসজিদের সামনে বাদ এশা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
জানাযার নামাজে ইমামতি করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা বাহারুল ইসলাম।
জানাযার নামাজের পূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শাখার যুগ্ম সম্পাদক মো: সোহাগ গাজীর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সভাপতি ও মরহুমের ছেলে গিয়াসউদ্দিন মিলন, বাগাদী ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসাইন, গণঅধিকার পরিষদ চাঁদপুর শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো: জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক খন্দকার শাহজাহান, বিশিষ্ট সমাজসেবক মো: জহিরুল হক লালু মাষ্টার, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী প্রমুখ।
এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, রহিম বাদশা, মির্জা জাকির, আহসান উল্ল্যাহ, শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক এম এ লতিফ, খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখার সভাপতি তোফায়েল আহমদ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, আল ইমরান শোভন,প্রথম আলো’র চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ,সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ, চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসন লিটন, মোরশেদ আলম, চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম, মাই টিভির চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কানন, দৈনিক মেঘনা বার্তার বার্তা সম্পাদক আনোয়ারুল হক,বিশিষ্ট সমাজসেবক মো: মুকবুল আহমেদ খান, সমাজসেবক হাফেজ জাকির হোসেন তপদার, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারফ কারী, শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: মানিক মিয়া, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরী, ডিবি’র কর্মকর্তা (অব:) মো: সাইফুল কবির চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, সাবেক মেম্বার মো: সফিক কারী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির চৌধুরী, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: রবিউল আউয়াল রবি গাজী, মরহুমের ছেলে মো: সুমন খান, যুব সমাজের সভাপতি মো: মাহমুদুল হাসান রাজুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ।
উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি শাহতলী কামিল মাদ্রাসা থেকে টাইটেল পাস করেন। ব্যাক্তি জীবনে অত্যন্ত সৎ এবং বিনয়ী মানুষ ছিলেন।পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে, আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান মৃত্যু সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে চাঁদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চাঁদপুর -৩ আসনের জামায়াতের প্রার্থীর শোক:
চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মেঘনা বার্তার সম্পাদক প্রকাশক গিয়াস উদ্দিন মিলনের পরম শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব মোঃ সাদুল্যা খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন।
মরহুমের রুহের মাগফিরাত ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর -৩ আসনের দাঁড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
চাঁদপুর প্রেসক্লাবের শোক:
চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার দেশের চাঁদপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিলনের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক শাহতলী নিবাসী আলহাজ্ব মাওলানা সাদুল্যা খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেস ক্লাব।
এক বিবৃতিতে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ গভীর এই শোক প্রকাশ করেন এবং সেই সাথে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গণঅধিকার পরিষদের শোক:
চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার দেশের চাঁদপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিলনের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক শাহতলী নিবাসী আলহাজ্ব মাওলানা সাদুল্যা খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা গণঅধিকার পরিষদ।
মরহুমের মৃত্যুতে জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
ফটোজানালিষ্ট এসোসিয়েশনের শোক :
চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম ও সাধারণ সম্পাদক মো: শাওন পাটওয়ারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।
মেঘনা বার্তা পরিবারের শোক:
দৈনিক মেঘনা বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক জিএম শাহীন, বার্তা সম্পাদক আনোয়ারুল হকসহ পরিবারের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।
![]()