চাঁদপুর জেলার ৫ টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

 

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর জেলার ৫ টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৭টা থেকেই জেলার ৭০৬ টি কেন্দ্রে নারী পুরুষ ও নতুন প্রজন্মের ভোটাররা লাইনে দাঁড়িয়ে যায়, সাড়ে ৭টায় শুরু হয়ে বিকাল সাড়ে পর্যন্ত ি সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ হয়েছে । ভোটের অধিকার প্রয়োগে অংশ নেন বয়োঃবৃদ্ধ থেকে শুরু করে নতুন ভোটারসহ শারীরিক প্রতিবন্ধীরাও। অনেকেই দীর্ঘ বছর পরে ভোট দিতে পেরে খুবই খুশি লাগছে বলে মতামত দেন। তবে কিছু কিছু কেন্দ্রের বাহিরে বিভিন্ন পক্ষের সাথে বাকবিতান্ডা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট শেষ হওয়ার পরে ভোট গণনা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই পাঁচ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুরুর পর থেকে একাধিক কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই ভোট শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে এসে অবস্থান নিয়েছেন।
চাঁদপুর -৪ ( ফরিদগঞ্জ) আসনের ১৬ নং রুপশা দক্ষিণ ইউনিয়ন পরিষদের নারী ভোটাররা দীর্ঘ ৫৬ বছর ভোট দানে বিরত ছিলেন জৈনপুরী পীরের ভক্তরা। তবে তারাও এবার প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে সেই প্রথা ভেঙ্গে ভোট দিতে কেন্দ্রে আসেন।
ভোট দিতে আসা নারী ভোটার সুফিয়া খাতুন বলেন, আমাদের এলাকায় পূর্ব থেকেই ভোট দিতনা। কিন্তু এবছর প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে আমরা ভোট দিয়েছি। পরিবেশ ও ছিল শান্তিপূর্ণ। তবে এ আসনে প্রত্যাশী ভোট কেন্দ্রে ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে ১০জন আহত হয়েছে। অন্যদিকে হাজীগঞ্জে একটি কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে মো. হারেছ বেপারী নামের এক যবুকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। শাহরাস্তিতে জাল ভোটের চেষ্টা ও দেয়ায় পিতা-পুত্রসহ ৩ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জেলার সদর আসনের পৌরসভার আক্কাসআলী হাই স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ভোট গ্রহণের শেষ সময় ৪.৩০ এর পরে আর কোন ভোটার না থাকায় ভোটগ্রহণ সমাপ্তি ঘোষণা করে গণনা শুরু করে সকল প্রার্থীর এজেন্টদের সামনে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, জেলায় উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ হয়েছে। এ জন্যে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, সবার সহযোগিতা থাকায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব হয়েছে ।
এ নির্বাচনে জেলার আট উপজেলার পাঁচটি সংসদীয় আসন থেকে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ২৬০ চাঁদপুর-১ (কচুয়া) থেকে ৬ জন, ২৬১ চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) থেকে ৮জন, ২৬২ চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) থেকে ৭জন, ২৬৩ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) থেকে ৮ জন এবং ২৬৪ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Loading

শেয়ার করুন: