অ্যাড. সলিম উল্যাহ সেলিমের কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপির জয়ের পর সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম সলিম উল্যাহ সেলিম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ বিবৃতিতে তিনি জেলা বিএনপির পক্ষ থেকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং চাঁদপুরের সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেই সাথে জেলা রিটার্নিং অফিসার , আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানান।

প্রতিটি স্তরের সম্মানিত ভোটারবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের লড়াকু নেতাকর্মীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের অদম্য সাহস, ত্যাগ এবং দীর্ঘ সংগ্রামের ফসল এই বিজয়। এটি কেবল একটি নির্বাচনী ফলাফল নয়; এটি জনগণের স্বাধিকার ও হারানো মর্যাদা পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দলিল। আমরা তারেক রহমানের দিক নির্দেশনায় মিলেমিশে চাঁদপুরকে মডেল জেলায় পরিণত করব।

অ্যাড. সেলিম বলেন,আমরা একটি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই, যুগপৎ আন্দোলন ও একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ন্যায়বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার আন্দোলনের ধারাবাহিকতাতেই এই নির্বাচনে অংশ নিয়েছি এবং বিএনপির বিপুল বিজয় হয়েছে। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধ ও এ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের।

এই নির্বাচন ছিল বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষিত এক নির্বাচন। নির্বাচনে সুষ্ঠুভাবে শৃঙ্খলার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সারা দেশের ন্যায় চাঁদপুরের ভোটাররা।

তিনি দলীয় নেতাকর্মীদের কোন উস্কানিতে যেন,বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,সমাজের শান্তি-শৃঙ্খলা সম্পূর্ণ বজায় রাখতে হবে। কোন হানাহানি, উশৃঙ্খলতা বরদাশ করা হবে না। আমরা সুন্দর শান্তিপূর্ণ সব অবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি। নেতাকর্মীরা কারো প্রতি কোন ধরনের বিশৃঙ্খলা অশোদাচরণ করলে কঠোর হতে দমন এবং সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন,  মওদুদী ইসলাম নয়,মদিনার ইসলামের পক্ষে বিএনপিকে সমর্থন জানানোর কারণে আলেম সমাজসহ চাঁদপুরের সর্বস্তরের ভোটার গণের প্রতি তিনি পুনরায় শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Loading

শেয়ার করুন: