নিজস্ব সংবাদদাতা :
চাঁদপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নাম কামাল হোসেন (৪২)নামে একজন যাত্রী নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে চাঁদপুর শহরের ওয়ারলেস মোড়ের এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের নাম আবু হানিফের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানগাড়ি ও মাছ বহনকারী ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী কামাল নিহত হন এবং গুরুতর আহত হন বশির। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
![]()