নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তরের ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে একটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। একই সাথে আলাদা পলিথিন মোড়ানো দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম পাঠিয়ে চিরকুটে প্রাণনাশের হুমকি দেয় ওই চেয়ারম্যানকে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর গ্রামের বাড়ী কালীগাছতলা এলাকায় এঘটনা ঘটে।
মফিজুল ইসলাম মুন্না ঢালী মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চিরকুটে উল্লেখ করা হয়, মফিজ আলম মুন্না (দালাল মুন্না) তুই যা খাওযার খাইয়া লইস, যা করার কইরা লইস, তুই আগুন নিয়ে খেলছত হাত তো তোর পুরবই, চাইছিলাম তোরে কাফন ছাড়া দাফন দিমু, কিন্তু না উপরের নির্দেশে তোকে কঠিন থেকে কঠিন মৃত্যু দিমু, তাই আজ তোর বাড়িতে পায়ের ধোলু দিয়ে গেলাম, কখনো ভাবিনি তোর সাথে এমন এমন হবে ।
আরও উল্লেখ করা হয়, যে বাস্তা দেখায় তার সাথেই গাদ্দারি করস, মুরুবিব মানছস, চেয়ারম্যান হইছস পরবর্তিতে চেয়ারম্যান তো দূরের কথা চাকদার ও হতে পারবি কি না সন্দেহ, আর তোর জানাযা মানুষ পরতে পারে কিনা এবং তোর বডি মানুষ খুজে পায় কি না তা সন্দেহ, তোর জন্য আমার একটা সৈনিকই যথেষ্ঠ। ইতি বুঝে নিস সাবধান!
ইউপি চেয়ারম্যান মফিজ আলম মুন্না বলেন, সোমবার রাত ১১টার পর হঠাৎ বিকট শব্দ পাই। প্রতিবেশী ও পুলিশকে খবর দেয়। পরে প্রশাসন এসে দুটো চকলেট বোমাসহ দাফনের কাপড় উদ্ধার করে। তবে তিনি কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা বলতে পারছেন না। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে দুটি চকলেট বোমা ও দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। এঘটনায় ওই চেয়ারম্যান জিডি করবেন।
![]()