চোরের অস্ত্রের আঘাতে আহত বৃদ্ধার ১৯ দিন পর মৃত্যু

কচুয়া প্রতিনিধি ॥

চাঁদপুরের কচুয়ায় চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত প্রবাসীর স্ত্রী রেহেনা বেগম (৫৫) মৃত্যু হয়েছে। নিহত রেহেনা বেগম উপজেলার জগতপুর গ্রামের মিয়াজী বাড়ীর সৌদী প্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী।

জানাগেছে, গত ৬ ফেব্রুয়ারী রাত ৭টার দিকে একই বাড়ীর আক্তার হোসেনের ছেলে কিশোর আজহারুল ইসলাম সোহান (১৫) ও আবু খালেদের ছেলে রবিউল ইসলাম (১৪) পূর্ব পরিকল্পিতভাবে প্রবাসীর গৃহে প্রবেশ করে রেহেনা বেগমের মোবাইল, স্বর্ণ-গহনা জোরপূর্বক ছিনিয়ে নেয়ার সময় রেহেনা বেগম দেখতে পেয়ে বাধা প্রদানের চেষ্টা করলে চোরচক্রের সদস্য সোহান ও রবিউল দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

এসময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহত রেহেনা বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরন বরেন। কয়েকদিন চিকিৎসা শেষে ১৫ ফেব্রুয়ারী তাকে নিজ বাড়ীতে নিয়ে আসলে হামলার ১৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার তার মৃত্যু হয়।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ রেহেনা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।

কচুয়া থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হক জানান, এ ঘটনায় রেহেনা বেগমের পরিবারের পক্ষ থেকে ঘটনার পরদিন কচুয়া থানায় একটি মামালা করেন । যার মামলা নং ৬।

মামলার পেক্ষিতে অভিযান চালিয়ে ১নং আসামি আজহারুল ইসলাম সোহানকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়। বর্তমানে আটককৃত সোহান গাজীপুর শিশু-কিশোর সংশোধন সহায়তা কেন্দ্রে রয়েছে।

 

Loading

শেয়ার করুন: