নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরে ভাড়া বাসা থেকে আরএফএল কোম্পানির এসআর অলক কুমার মোহন্তের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে মতলব দক্ষিণ উপজেলার মতিন মৃধার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত অলক কুমার মোহন্ত রাজশাহীর নওগাঁও নেয়ামতপুরের অমল মোহন্তের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার বাইশপুর গ্রামের মতিন মৃধার বাড়িতে গত ৩ মাস যাবত ভাড়া থাকতেন অলক কুমার মোহন্ত। মঙ্গলবার সারাদিন সে ঘর থেকে বের না হলে সন্দেহ হয় বাড়ির মালিকের । অনেক ডাকাডাকির পর ভেতর থেকে সাড়া না পেয়ে বাড়ির মালিক জানালা দিয়ে দেখতে পায় বিছানায় ঘুমিয়ে আছে অলক। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে।
বাড়ির মালিক মতিন মৃধা বলেন, মঙ্গলবার সারাদিন তার রুমের দরজা বন্ধ থাকায় আমার সন্দেহ হয় । পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তাদের সহযোগিতায় জানালা খুলে দেখতে পাই সে বিছানায় ঘুমিয়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অলকের একাধিক সহকর্মীরা জানান, গত ২ মার্চ কাজে এসেছিল অলখ। পরেরদিন সে কাজে আসেনি এবং অলখের মোবাইলে কল দিলে ফোন রিসিভও করেনি।
মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) অখিল চন্দ্র সরকার বিষটি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
![]()