কাচ্চি ডাইন এবং কাচ্চি ডাইনিং দুই রেস্টুরেন্টকে জরিমানা

 

নিজস্ব প্রতিনিধি :

বাসি-পচা রান্না করা মাংস ও মেয়াদোত্তীর্ণ বাদাম এবং মাওয়া সংরক্ষণের অভিযোগের প্রমাণ পাওয়ায় চাঁদপুর শহরের আলোচিত দু খাবার রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে এ জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা।

জানা যায়, চাঁদপুর শহরের পৌর নিউমার্কেট ও জোড় পুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ফ্রিজে কাঁচা মাংসের সাথে ৮০ পিচ রান্না করা রাইচযুক্ত বাসি মাংস সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইন কে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মাওয়া পাওয়ায় কাচ্চি ডাইনিং কে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।

তিনি জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করে এবং পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। এ সময় বাসি রান্না করা মাংস, মেয়াদোত্তীর্ণ বাদামের শরবত ও মাওয়া ধ্বংস করা হয়।

 

Loading

শেয়ার করুন: