এমপি মানিকের ঈদ শুভেচ্ছা

 

মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর। একমাস সিয়াম সাধনার পর বিশ্বের সকল মুসলিম দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে অনাবিল আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হবে ঈদ-উল ফিতর। ঈদ উপলক্ষে আমার প্রিয় চাঁদপুরবাসিকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

পবিত্র ঈদ-উল ফিতর সকলের জীবনে বয়ে আনুক সুখ-সমৃদ্ধি, ও শান্তির বারতা। ঈদকে সামনে রেখে সকল বৈষম্য, অসঙ্গতি, সামাজিক অস্থিরতা ও অসুস্থতা থেকে মুক্তি পেতে নারী ও শিশু নির্যাতনসহ মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সক্রিয় হই। বাংলাদেশ চিরজীবী হোক।

শেখ ফরিদ আহমেদ মানিক
সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি),
চাঁদপুর জেলা শাখা ও
সংসদ সদস্য , চাঁদপুর -৩

Loading

শেয়ার করুন: