মেঘনা বার্তা ডেস্ক:
সামাজিক সংগঠন “সাইরেন” এর উদ্যোগে শহরের অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার আক্কাস আলী হাই স্কুলের সভাকক্ষে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।ঈদ উপলক্ষে শিশুদের মাঝে নতুন পোশাকের সাথে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব চাঁদপুর জেলা সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী। সংগঠনের সভাপতি ডাক্তার সাইফুল ইসলাম সোহেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নিরব-এর উপস্থাপনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজেলা সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম,
জেলা জনশক্তি অফিসার মোঃ শফিকুর রহমান, চাঁদপুর প্রস্তাবের সাবেক সভাপতি এবং সংগঠনের উপদেষ্টা গিয়াস উদ্দিন মিলন, সংগঠনের সম্পাদক অধ্যাপক ফিরোজ আলম চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি ডা. মোঃ ইফতেখারুর আলম,আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক গোখরান হোসেন এবং চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলম মিয়াজী , সংগঠনের অর্থ সম্পাদক ফখরুল ইসলাম বুলবুল প্রমুখ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নিরবের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন।
উল্লেখ্য, শহরের ৭ ও ৮ নং ওয়ার্ডের ছিন্নমূল শিশু সহ অসহায় ২ শতিধিক শিশুকে ঈদের নতুন পোশাক এবং নগদ টাকা দেয়া হয়।
![]()