নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। গত ৯মার্চ চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার।
সভায় জানানো হয়, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় দিবসের তাৎপর্যে রচনা ও আবৃতি প্রতিযোগিতার আয়োজন, সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহ যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন, একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা জাতীয় দিবসের শুভ সূচনা, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুষ্পপ্রস্তাব ও অর্পণ, শহরের প্রধান প্রধান সড়কে জাতীয় পতাকারসহ বিভিন্ন পতাকা ফেস্টুনে সজ্জিত করেন, চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যাওয়ার সময় জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা, বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ।জেলা প্রশাসনের আয়োজনে সুবিধাজনক সময়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
![]()