মতলব উত্তর প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁদপুর মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভায় ইউএনও aমাহমুদ কুলসুস মনি’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসিল্যান্ট রহমত উল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মোল্লা, ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, দৈনিক প্রিয় চাঁদপুর সম্পাদক বোরহান উদ্দিন ডালিম,বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মিয়া আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান।
![]()