চাঁদপুরের নতুন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আহেমদ জিয়াউর রহমান। (পরিচিতি নং-১৬৩৪৯)।

২৯মার্চ (রবিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা’র উপ-সচিব আমিনুল ইসলাম।

চাঁদপুরের নব নিয়োগকৃত জেলা প্রশাসক আহেমদ জিয়াউর রহমান চাঁদপুর জেলা প্রশাসক হিসেবে পদায়নের পূর্বে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব পদে কর্মরত ছিলেন।

চাঁদপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে আহেমদ জিয়াউর রহমানের যোগদানে জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হবে এমনটাই আশা করছেন চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সচেতন নাগরিকবৃন্দ।

এদিকে, চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখার সিনিয়র সহকারি সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

 

Loading

শেয়ার করুন: