যোগদান করেছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্লাহ সেলিম

 

মেঘনা বার্তা ডেস্ক ॥

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে শহরের বাবুরহাট এলাকায় জেলা পরিষদের অডিটোরিয়ামে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব বুঝে নেন ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি বলেন, চাঁদপুর জেলার মন্ত্রী ও এমপিদের সাথে আলোচনা করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। কারণ সলিম উল্যা সেলিম একজন অভিজ্ঞ মানুষ। রাজনৈতিক অঙ্গনে সারা জেলায় উনার পরিচিতি আছে। আশা করি তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সকল বিষয় বুঝে এবং সমন্বয় করে কাজ করবেন।

তিনি আরো বলেন, বিএনপির এই নেতা দীর্ঘ বছর আমার সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন। ২৪ এর ফেসিবাদ বিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। এই দায়িত্বের মাধ্যমে তিনি পুরো জেলার মানুষের পাশে থাকার সুযোগ হয়েছে। নিশ্চয়ই তিনি সে দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন।

তিনি বক্তব্য বলেন, আমাকে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি চাঁদপুর জেলাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি জেলা পরিষদের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো, কবির হোসেন এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে সলিম উল্লাহ সেলিম কে দেখেছি তিনি একজন আন্তরিক লোক। যোগ্য একজন ব্যাক্তিকে এই দায়িত্ব দেয়া হয়েছে। নিশ্চয়ই তিনি দায়িত্ব পালনে যোগ্যতার পরিচয় রাখবেন। উনার সফলতা কামনা করি।

সবশেষে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদারকে নিয়ে নবযোগদানকৃত প্রশাসককে অফিস চেয়ারে আনুষ্ঠানিকভাবে বসিয়ে দেন । অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা সহ বিভিন্ন পেশ শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: