জেলা প্রশাসককে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বিদায়ি সংবর্ধনা

 

 

‎স্টাফ রিপোর্টার

‎চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারকে বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। ‎সংগঠনের সভাপতি ও স্টার নিউজের স্টাফ রিপোর্টার কাদের পলাশ ও সাধারণ সম্পাদক ও এখন টিভির স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের এর নেতৃত্বে বিদায়ি জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকারকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সদস্যবৃন্দ। এসময় সকল টেলিভিশন সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ি জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকারকে নতুন কর্মস্থলে শুভকামনা জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
‎জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন চাঁদপুর টেলিভিশন ফোরামের সাবেক সভাপতি ও
আর টিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, চ্যানেল ২৪ এর প্রতিনিধি আল ইমরান শোভন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন প্রতিনিধি রহিম বাদশা, এস এ টিভির প্রতিনিধি জিএম শাহীন, এটিএন নিউজের প্রতিনিধি বিল্লাল ঢালী, গ্লোবাল টিভির প্রতিনিধি সুজন আহমেদ,চ্যানেল এস এর প্রতিনিধি মাসুদ বেপারী, নাগরিক টিভির প্রতিনিধি রিয়াজুর রহমান রানা।

Loading

শেয়ার করুন: