মাসুদ রানা:
“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী হয়েছে। (৭ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১ টায় তিন নদীর মোহনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আমিন উর রশিদ।
এ সময় তিনি বলেন, পৃথিবীতে যত ইলিশ উৎপাদন হয়, তার ৮০ ভাগ উৎপাদিত হয় এই চাঁদপুরে। আগামী দিনে ইলিশ সংরক্ষণ থাকবে কি থাকবে না, উৎপাদন বাড়বে কি বাড়বে না সম্পূর্ণ নির্ভর করছে আপনারা যারা মাছ ধরার সাথে জড়িত তাদের উপর।
তিনি আক্ষেপ করে বলেন, একসময় চাঁদপুর থেকে রেলের ওয়াগন ভরে চাঁদপুর থেকে সারা দেশে ইলিশ যেত। এই দেশে যত মাছ উৎপাদিত হতো তার ২০ ভাগই হতো ইলিশ। যার পরিমাণ ছিল ২০ লক্ষ মে: টন। বর্তমানে সেই উৎপাদন ২ লক্ষ টনে চলে গিয়েছিল। সরকার অভিযান পরিচালনা করতে করতে বর্তমানে আবার সেটা ৫ টনে চলে আসছে। এবছর ৬ টানে উন্নীত করতে হবে।
বর্তমান সরকার বিশ্বাস করে, যদি আমরা জাটকা নিধন বন্ধ করতে পারি তাহলে ২০ লক্ষ টন ইলিশ শুধু এই চাঁদপুরেই উৎপাদন করা সম্ভব হবে। এটার জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা এবং যারা দায়িত্ব পালন করে তাদের সততা। মনে রাখবেন, আমাদের ইলিশ সারা বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করে।
ইতিমধ্যে সরকার জেলেদের জনপ্রতি সাড়ে ৬ হাজার টাকার মালামাল দিচ্ছে।, এরপরেও যদি আপনারা অঅভিযানের সময় নদীতে জাল পেলেন তাহলেতো ভবিষ্যতে পোনাটাও পাওয়া যাবে না। এই নদী আপনার, আমার, আমাদের, আগামী প্রজন্মের। এর দায়িত্ব আমার, আপনার, সবার। আমাদের মনে রাখতে হবে আজ থেকে হাজার বছর আগে, লক্ষ বছর আগে যারা এই পৃথিবীতে এসেছিল তারা এই পৃথিবীকে সুন্দর করে রেখে যাওয়ায় আমরা সুন্দর পৃথিবীতে অবতরণ করছি। আমাদেরও উচিত আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী রেখে যাওয়া। আপনার গোলার ধান যেমন আগামী দিনের জন্য রেখে রেখে খান, তেমনি নদীর মাছগুলোও আগামী দিনের জন্য রেখে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ। সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন।
এ ছাড়া বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার রবিউল হাসান, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডঃ অনুরাধা ভদ্র, বাংলাদেশ কোস্ট গার্ডের রিজিওনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এড. এ কে এম সলিমুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী প্রমূখ।
![]()