সাহাদাত হোসেনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেংগারচর শাখা কৃষি ব্যাংকের নতুন ভবনে আধুনিক ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় ছেংগারচর শাখার নতুন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নতুন ভবনে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ব্যাংকিং সেবা চালুর ফলে গ্রাহকরা আরও দ্রুত, নিরাপদ ও উন্নত সেবা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এছাড়া এ উদ্যোগ স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কৃষিখাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে।
ছেংগাচর শাখা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ছায়েদ হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ ফাতেহ্ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের কর্মকর্তা প্রবীর কুমার দাস, চাঁদপুর জেলা মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ মমতাজ উদ্দিন আহমেদ উদ্দিন আহমেদ, কুমিল্লা বিভাগীয় উপমহাব্যবস্থাপক খন্দকার নাহিদ হোসেন, ছেংগারচর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াসিন, মতলব উত্তর উপজেলা কৃষি আফিসার ফয়সাল মোহাম্মদ আলী স্বপ্ন সেবা ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী সার্জেন্ট অবঃ মোঃ সহিদুল হক সহ গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে গ্রাহকদের সময় ও ভোগান্তি কমবে এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে।
![]()