নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন—ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন মিজির ছেলে আব্দুল কাদের (২২), পিরোজপুরের নেছারাবাদ থানার স্বরূপকাঠি এলাকার বাসিন্দা মো. নুরুল আমিনের ছেলে মো. আইয়ুব আলী (২০), একই জেলার নাজিরপুর উপজেলার মধ্য কলারদোয়ানীয়া এলাকার বাসিন্দা মো. মোস্তফার ছেলে মো. আমান উল্যাহ (১৯), ওই উপজেলার কলারদোয়ানিয়া এলাকার বাসিন্দা মো. আবু হানিফের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩) এবং শরীয়তপুরের গোসাইরহাটের কেরহাটি এলাকার বাসিন্দা মো. শহিদুল আখনের ছেলে মো. মোর শালিন (১৯)।
স্থানীয়রা জানায়, উপজেলার চরভৈরবী ইউনিয়নের গাজীনগর এলাকায় রাতের আঁধারে খেলার মাঠসংলগ্ন নদী তীর থেকে বালু উত্তোলন করে নেয় একটি চক্র। এতে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।
হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় আজ সকালে পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় এমবি মিম এন্টারপ্রাইজ নামক একটি বাল্কহেড এবং মা-বাবার দোয়া নামের একটি আনলোডিং জাহাজও জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় জানান, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছেই পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের নির্দেশনা দিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমাদের স্টকে থাকা ব্লক এনে প্রাথমিকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করছি।
![]()