স্টাফ রিপোর্টার :
জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম ৮ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর রেড ক্রিসেন্ট ভবন পরিদর্শন এবং আজীবন সদস্য ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা পরিষদের প্রশাসক লঅ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম বলেন, রেড ক্রিসেন্ট সেবা মূলক আন্তর্জাতিক সংগঠন। রেড ক্রিসেন্টের আদর্শ লক্ষ্য নিয়ে আত্ম মানবতার জন্য কাজ করতে হবে। রেড ক্রিসেন্ট সবসময় মানবতার জন্য নিবেদিত একটি বৈশ্বিক সংগঠন। প্রাকৃতিক দূর্যোগ, দূর্ঘটনা বা সংকট যেখানেই মানুষের দুর্ভোগ সেখানেই স্বেচ্ছাসেবকেরা ছুটে যান, অক্লান্ত পরিশ্রমে মানবসেবায় ঝাপিয়ে পড়ে।
তিনি তাঁর ব্যাক্তিগত পরিচয়ে বলতে গিয়ে বলেন,আমি ও আমার স্ত্রী আগেই থেকে রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সম্পৃক্ত, আমার দুই মেয়ে পড়াশোনা শেষ করে তাদের পারিবারিক ও কর্মজীবনে আছে। এখন আমি আর আমার স্ত্রী এক পরিবার। আর এই পরিবারের সদস্যরা, আমরা রেড ক্রিসেন্ট পরিবার। সকলে মিলে মানুষের সেবায় কাজ করবো।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক ও চাঁদপুর ইউনিটের নুরুল করিম জেলা পরিষদের প্রশাসকের সহধর্মিণী ও রেডক্রিসেন্টের আজীবন সদস্য ও পৌর পীর মহসীন উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা রওশন আরা, ক্লিন চাঁদপুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ, বাংলাদেশ রেডক্রিসেন্টের আজীবন সদস্য শেখ মহিউদ্দিন রাসেল, আজীবন সদস্য খোরশেদ আলম খান, আজীবন সদস্য রিয়াজুর রহমান রানা, আজীবন সদস্য মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ, উপ যুব প্রধান -১ ফয়সাল শেখ, উপ যুব প্রধান -২ নুর মোহাম্মদ সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
![]()