জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বাঁশি উৎসবের চূড়ান্ত প্রস্তুতি সভা

প্রেসবিজ্ঞপ্তি:
আগামী ১৭ এপ্রিল, শুক্রবার বিকাল ৩ টায় চাঁদপুর প্রেসক্লাবে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র, চাঁদপুর আয়োজিত ‘তৃতীয় বাঁশি উৎসব’ উদযাপন উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা ১০ এপ্রিল, শুক্রবার, বিকাল ৫ টায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
‘সুরের মূ্র্ছনায় ঐক্যের সুরে থাকি’ এ প্রতিপাদ্যে এবারের বাঁশি উৎসবের আয়োজন করা হয়েছে।
জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতামত তুলে ধরেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. মো: মাসুদ রানা, সহ-সভাপতি প্রশান্ত সরকার, সহ-সাধারণ সম্পাদক আশিষ মজুমদার, সংগীত বিষয়ক সম্পাদক মো: শাহিন খান, উদযাপন পরিষদের সদস্য মো: আল আমিন।
উৎসব সফল করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। এবং সংস্কৃতিমনা সকলকে বাঁশি উৎসব উপভোগ করতে  সভা হতে  আহবান জানানো হয়।

Loading

শেয়ার করুন: