মতলব উত্তরে ফজলুল হক সরকার হান্নানের মৃত্যুবার্ষিকী পালিত

সাহাদাত হোসেন
অবিভক্ত মতলবের সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ পাটচাষি সমিতির সাবেক সভাপতি মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জনাব ফজলুল হক সরকার হান্নান এর প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১১ এপ্রিল শনিবার সকাল ১১ টায় উপজেলার ব্রাহ্মণচক গ্রামে তার নিজ বাড়িতে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় তার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ খবির সরকার ও মেহেদী হাসান সবুজ। তারা মরহুমের কর্মময় জীবন, রাজনৈতিক অবদান এবং মানবিক গুণাবলীর কথা স্মরণ করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব ডাঃ জালাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রগ্রেসিভ ফোরামের সভাপতি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: