বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইম পাটওয়ারী:
চাঁদপুরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা আইডি বাস আটক করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে মঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
 শিক্ষার্থীদের জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় একটি আইডি বাস দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে মাটির মধ্যে নেমে যায়। এ সময় কয়েকজন শিক্ষার্থী প্রাণ বাঁচাতে লাফ দিয়ে সড়কের অপর পাশে পড়ে যান। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সড়কে অবস্থান নিয়ে সংশ্লিষ্ট আইডি বাসগুলো আটক করেন এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এই সড়কে বাসগুলো দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে চলাচল করছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর আগেও একই স্থানে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। তারা কয়েকটি দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে—বাবুরহাট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত নির্দিষ্ট গতিসীমা (স্পিড লিমিট) নির্ধারণ ও তা কঠোরভাবে বাস্তবায়ন।অনভিজ্ঞ হেল্পার বা কন্টাক্টর দিয়ে বাস চালানো বন্ধ করা।শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া (হাফ পাস) নিশ্চিত করা।আইডি কার্ড থাকা সত্ত্বেও বাসে উঠতে না দেওয়ার অভিযোগের সমাধান
ঘটনার সঙ্গে জড়িত বাসচালকের লাইসেন্স আটক করে  করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা জানান, এর আগে বাস কর্তৃপক্ষ লিখিতভাবে কিছু প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তবায়ন হয়নি। তা মানতে হবে।
পরবর্তীতে প্রশাসনের আশ্বাস এবং সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে মামলা দায়েরের  হলে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যান।

Loading

শেয়ার করুন: