নিজস্ব প্রতিনিধি :
মতলব দক্ষিণ উপজেলা সদরের টিএন্ডটি এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৯ মামলার আসামী আকতার গাজী (৫৩) ও তার ছেলে অনিক গাজী (২২)কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল ) রাত ১১টার দিকে থানার এসআই জীবন চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে টিএন্ডটি এলাকার আকতার গাজীর নিজস্ব ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী আক্তার গাজী দীর্ঘদিন যাবত এলাকার যুবক ও কিশোরকে ধ্বংসকারী মাদক ইয়াবার ব্যবসা করে আসছিলো। ইতোমধ্যে সে আরো পাঁচবার আটক হয়েছিলো। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় আরো ৮টি মাদক মামলা ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে।
এদিকে ২০২৫ সালে সে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সাজা দেয়। তার ছেলে অনিক গাজীর বিরুদ্ধেও মাদক বিক্রি ও নেশা সেবনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের মামলাও রয়েছে।
স্থানীয় বিল্লাল ফরাজি ও মনিরুল ইসলাম আরমান জানান, এলাকার যুবক ও কিশোর সমাজকে ধ্বংসকারী মাদক ব্যবসায়ী আক্তার গাজীর বিরুদ্ধে তার অপকর্ম থেকে রক্ষা পাওয়ার জন্যে এলাকাবাসী মানববন্ধন করেছে। তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে থানায়।
মতলব দক্ষিণ থানার (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, ঐদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আক্তার গাজী ও তার ছেলে অনিক গাজীকে মাদকসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক উভয়কে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
![]()