শাহমাহমুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির উদ্বোধনের স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

 

নিজস্ব প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে খালকাটার কর্মসূচিসহ নানাহ উন্নয়নমূলক কাজের উদ্বোধনের জন্য আগামী মে মাসে চাঁদপুরে আগমন করবেন, তারি লক্ষে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাটে বিশ্বখাল খনন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিন পরিদর্শনে আসেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, বুধবার সকাল ৮টায় তিনি পরির্দশনে যান।
এ সময় প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দেওয়ান মোঃ শফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা বিএনপির সদস্য বাকের খন্দকার, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকা, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু, শাহ মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সহ-সভাপতি মোশারফ কারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান খান, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, বিএনপি নেতা কামাল হাওলাদারসহ বিএনপির নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: