জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির গঠন

 

 

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার কমিটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী ও সদস্য সচিব মো. জিয়াউর রহমান সোহাগকে করা হয়েছে।

শনিবার (২মে) রাতে জাতীয়বাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেইজে দলে সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের যৌথ স্বাক্ষরে জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন প্রকাশ করা হয়।

এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোহাম্মদ আলম বাহাদুর, মো. জুয়েল রানা তালুকদার, মো. ইদ্রিস আলী মুনা, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বাবর, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব এবং মো. শাহাদাত হোসেন পিয়াস।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে ২০১৮ সালে ৫ জুন চাঁদপুর জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। তখন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী নির্বাচিত হয়েছিলেন ।

এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি চাঁদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলীয় কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

 

Loading

শেয়ার করুন: